top of page

বিশ্বকাপের মাঝেই রহস্যমৃত্যু বিশ্বকাপে খেলা ফুটবলারের! ঘর থেকে উদ্ধার মৃতদেহ, তদন্ত শুরু পুলিশের

চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে চারটি ম্যাচেই খেলেছিলেন জেডেন অ্যাডামস। রাউন্ড অফ ৩২-এ কানাডার কাছে হেরে বিদায় নেয় তাঁর দেশ।

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ ফুটবল দুনিয়ায়। মাত্র ২৫ বছর বয়সে মৃত্যু হয়েছে দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জেডেন অ্যাডামসের। চলতি বিশ্বকাপে খেলেছেন তিনি। কী ভাবে অ্যাডামসের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কয়েক দিন আগেই নিজের প্রথম বিশ্বকাপ খেলতে নেমেছিলেন অ্যাডামস। দেশের হয়ে চারটি ম্যাচেই খেলেছিলেন তিনি। রাউন্ড অফ ৩২-এ কানাডার কাছে হেরে বিদায় নেয় তাঁর দেশ। দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেঞ্জি একটি বিবৃতিতে বলেছেন, “খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, জেডেন অ্যাডামস আর আমাদের মধ্যে নেই।”

ম্যাকেঞ্জি বিবৃতিতে আরও বলেছেন, “দক্ষিণ আফ্রিকার ফুটবল এক প্রতিভাবান ফুটবলারকে হারাল। দেশের প্রত্যেকের সমবেদনা রয়েছে ওর পরিবারের সঙ্গে। বাফানা বাফানার জাতীয় দলের মিডফিল্ডে নিজের জায়গা পাকা করে নিয়েছিল জেডেন। এ বারের বিশ্বকাপে খুব ভাল খেলেছিল। ওর মৃত্যুতে আমরা মর্মাহত।”

জানা গিয়েছে, কেপ টাউনের কাছে একটি জনপদের একটি বাড়ির ঘর থেকে উদ্ধার করা হয়েছে অ্যাডামসের মৃতদেহ। ফলে রহস্যমৃত্যুর অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ক্রীড়ামন্ত্রী ম্যাকেঞ্জি বিবৃতিতে বলেছেন, “জেডেনের মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। তাই আমি সংবাদমাধ্যম ও বাকিদের অনুরোধ করব, কোনও রকমের জল্পনায় কান দেবেন না। কোনও খবর পেলে সরকারী ভাবে তা জানিয়ে দেওয়া হবে।”

বিশ্বকাপের গ্রুপ পর্বে পরিবারের সদস্যকে হারিয়েছিলেন অ্যাডামস। চেকিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে ঠাকুমার মৃত্যুসংবাদ পেয়েছিলেন তিনি। ওই অবস্থাতেই খেলতে নেমেছিলেন অ্যাডামস। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে অভিষেক হয়েছিল অ্যাডামসের। চার বছর খেলার পরেই রহস্যমৃত্যু হল তাঁর।

 


 
 
 

Comments


ISG

Learn the Techniques and  Be the Leader

All Rights Reserved by ISG © 2025 

  • Facebook
  • Instagram
  • X
  • Youtube
bottom of page