top of page

বিশ্বকাপ থেকে বিদায়ের ছ’দিন পর অবশেষে মুখ খুললেন ব্রাজ়িলের ভিনিসিয়াস! লম্বা বার্তায় ক্ষমাপ্রার্থনা সমর্থকদের কাছে

বিশ্বকাপে ব্রাজ়িলের হয়ে সবচেয়ে ভাল খেলেছিলেন তিনি। চারটি গোলও করেছিলেন। কিন্তু নরওয়ের কাছে হেরে ব্রাজ়িল বিদায় নেওয়ার পর থেকে নীরবই ছিলেন ভিনিসিয়াস। ছ’দিন পর অবশেষে মুখ খুলেছেন তিনি। কী বলেছেন?

বিশ্বকাপে ব্রাজ়িলের হয়ে সবচেয়ে ভাল খেলেছিলেন তিনি। চারটি গোলও করেছিলেন। কিন্তু নরওয়ের কাছে হেরে ব্রাজ়িল বিদায় নেওয়ার পর থেকে নীরবই ছিলেন ভিনিসিয়াস। ছ’দিন পর অবশেষে মুখ খুলেছেন তিনি। ক্ষমা চেয়েছেন সমর্থকদের কাছে।

বিশ্বকাপ জেতার দাবিদার হিসাবে খেলতে নেমেছিল ব্রাজ়‌িল। দলে ভিনিসিয়াস ছাড়াও ম্যাথিউস কুনহা, মারকুইনহোস, রাফিনহার মতো ফুটবলার ছিলেন। ট্রফি জয় তো দূর, তার চার ধাপ দূরে থেমে গিয়েছে ব্রাজ়িলের দৌড়।

ভিনিসিয়াস জানিয়েছেন, এই হার মেনে নিতে বেশ কিছুটা সময় লেগেছে তাঁর। লিখেছেন, “চার বছর পর আবার, আরও এক বার ভাবতে হচ্ছে যে বিশ্বকাপের এই হতাশার পর কী লিখব। সব বয়সের প্রচুর মানুষ আমাকে সমর্থন করেছেন, আমাদের স্বপ্ন নিজের মধ্যেও লালনপালন করেছেন। তাই চুপ থাকাটা তাঁদের প্রতি অবিচার।”

ভিনিসিয়াসের সংযোজন, “সব গুছিয়ে নেওয়ার জন্য আমার কিছুটা সময় লেগেছে। জাতীয় দলের জার্সি পরা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া এমন একটা হতাশা যার ব্যাখ্যা করা কঠিন। আমি জানতাম কতটা প্রস্তুত, কতটা মনোযোগী, কতটা মন থেকে এই ট্রফি সমর্থক এবং পরিবারের জন্য চেয়েছিলাম। এই হতাশা বলে বোঝানো যাবে না। আমাদের শক্তিশালী দল আরও কিছু করতে পারতাম। কিন্তু পারিনি। ক্ষমা চাইনি। বিশ্বের সেরা দল হওয়ার যে স্বপ্ন, তার পিছনে এখনও তাড়া করে যাব।”

 


 
 
 

Comments


ISG

Learn the Techniques and  Be the Leader

All Rights Reserved by ISG © 2025 

  • Facebook
  • Instagram
  • X
  • Youtube
bottom of page