ফুটবলারদের শট গ্যালারিতে চলে গেলেই বল নিয়ে কাড়াকাড়ি, তবু বল কেন রেখে দিতে পারেন না সমর্থকেরা?
- indiasportsgroup
- Jul 10
- 1 min read

বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই একাধিক বার ফুটবলারদের শট চলে যায় গ্যালারিতে। যে দর্শক বলটি ধরেন, তিনি কিছু ক্ষণ বল নিয়ে উল্লাস করেন, ছবি তোলেন। কিন্তু এক সময় সেটি ফেরত দিতে হয় বলবয়দের। কেন ফুটবলে রয়েছে এমন নিয়ম?
কখনও লিয়োনেল মেসি, কখনও কিলিয়ান এমবাপে, আবার কখনও বা অন্য কোনও নামী-অনামী ফুটবলার। বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই একাধিক বার ফুটবলারদের শট চলে যায় গ্যালারিতে। যে দর্শক বলটি ধরেন, তিনি কিছু ক্ষণ বল নিয়ে উল্লাস করেন, ছবি তোলেন। কিন্তু এক সময় সেটি ফেরত দিতে হয় বলবয়দের। নিজের কাছে স্মারক হিসাবে রেখে দিতে পারেন না। কেন ফুটবলে রয়েছে এমন নিয়ম?
ফুটবলের প্রথা এবং আধুনিক প্রযুক্তির কারণেই এমনটা হয়।
বেসবলের মতো ফুটবলে কখনওই ম্যাচ বলকে স্মারক হিসাবে রাখার অনুমতি দেওয়া হয় না। অতীতে ফুটবল ম্যাচগুলিতে একটিই বল ব্যবহার করা হত। ফলে দর্শকাসনে গিয়ে কোনও ভাবে বল হারিয়ে গেলে বা কেউ ফেরত না দিলে খেলা শুরুই করা যেত না। সময় বদলেছে। এখন একটি ম্যাচে অনেকগুলি বল ব্যবহার করা হয়। তবে দর্শকাসনে বল গেলে তা ফেরত দেওয়া একটি অলিখিত নিয়মের মতোই।
আরও একটি কারণ রয়েছে। তা সম্পূর্ণ প্রযুক্তিগত। গত কয়েকটি বিশ্বকাপ থেকে বলের মধ্যে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এ বারের বল ‘ট্রিয়োন্ডা’য় রয়েছে একাধিক ‘চিপ’, যা থেকে প্রতি মুহূর্তে তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি ‘মোশন সেন্সর’ রয়েছে, যেগুলি প্রতি সেকেন্ডে ৫০০ বার তথ্য সংগ্রহ করে। স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তে থাকা ট্র্যাকিং ক্যামেরার সঙ্গে সাযুজ্য রেখে কাজ করে সেগুলি।
ফলে প্রতিটি বল তৈরিতে অনেক খরচ হয়। ফিফা এ ব্যাপারে কোনও দিন কোনও নির্দেশিকা জারি করেনি। কিন্তু দীর্ঘ দিন ধরেই বল দর্শকাসনে গেলে তা ফেরত দেওয়ার নিয়ম রয়েছে। কোনও দর্শক ম্যাচের বল নিয়ে বাড়ি যেতে পারবেনই না।




Comments