top of page

প্রস্তুতি সারতে আগেই ইংল্যান্ডে রোহিত, নিজের উদ্যোগে অনুশীলন স্থানীয় ক্লাবে, ভারতীয় শিবিরে যোগ দেবেন এক দিনের সিরিজ়ের আগে

আইপিএলের পর রোহিত শর্মা খুব বেশি খেলেননি। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে শুধু এক দিনের সিরিজ় খেলেন। তার পর আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন।

টি-টোয়েন্টি সিরিজ়ের পর তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। প্রথম ম্যাচ ১৪ জুলাই। প্রস্তুতি নিতে এক সপ্তাহ আগেই ইংল্যান্ডে পৌঁছে গেলেন রোহিত শর্মা। ক্রিকেটীয় প্রস্তুতি ছাড়াও সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াও লক্ষ্য ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের।

টি-টোয়েন্টি ক্রিকেটে হেরেই চলেছেন শ্রেয়স আয়ারেরা। আয়ারল্যান্ডের কাছে ০-২ ব্যবধানে সিরিজ় হারার পর ইংল্যান্ডের বিরুদ্ধেও ০-৩ ব্যবধানে পিছিয়ে ভারতীয় দল। সিরিজ় হাতছাড়া হয়েছে ইতিমধ্যেই। এই পরিস্থিতিতে আসন্ন এক দিনের সিরিজ়কে বাড়তি গুরুত্ব দিচ্ছে ভারতীয় শিবির। ৫০ ওভারের ক্রিকেটই এখন গৌতম গম্ভীরদের মানরক্ষার উপায়।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন আগে লন্ডনে পৌঁছে গিয়েছেন রোহিত। টি-টোয়েন্টি সিরিজ় শেষ না হওয়ায় ভারতীয় দলের সঙ্গে যোগ দেননি। নিজের উদ্যোগে লন্ডনের একটি ক্লাবে দু’দিন অনুশীলন করেছেন। স্থানীয় বোলারদের বিরদ্ধে খেলেছেন। অনুশীলনের বাইরে পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন। তিনি বার্কশায়ারের স্লগ ক্রিকেট ক্লাবে দু’দিন অনুশীলন করছেন। এর পর রোহিত যাবেন ব্লনডিন পার্কের সুইনকোম্ব ক্রিকেট ক্লাবে। সেখানে কয়েক দিন অনুশীলনের পর বার্মিংহামে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। সেখানেই হবে ভারত-ইংল্যান্ড প্রথম এক দিনের ম্যাচ।

৩৯ বছরের রোহিত ইংল্যান্ডের মাটিতে এক দিনের ক্রিকেটে বেশ সফল। সে দেশে ২৭টি এক দিনের ম্যাচ খেলে ৬৪.৯ গড়ে করেছেন ১৪২৮ রান। এই সাফল্য এ বারেও ধরে রাখতে চান। রোহিতের লক্ষ্য ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ খেলা। দলকে চ্যাম্পিয়ন করে ২০২৩ সালের বিশ্বকাপে ফাইনালে হারের আক্ষেপ মেটাতে চান রোহিত।

আইপিএলের পর রোহিত খুব বেশি খেলেননি। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে শুধু এক দিনের সিরিজ় খেলেন। তার পর আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন। কারণ,টেস্ট এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি। তাই ইংল্যান্ড সিরিজ়ের প্রস্তুতিতে ফাঁক রাখতে চাইছেন না।


 
 
 

Comments


ISG

Learn the Techniques and  Be the Leader

All Rights Reserved by ISG © 2025 

  • Facebook
  • Instagram
  • X
  • Youtube
bottom of page