এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেতে পারে বাংলাদেশ, ঢাকা-সহ তিনটি শহরে হতে পারে প্রতিযোগিতার ম্যাচগুলি
- indiasportsgroup
- Jul 10
- 1 min read

শেষ বার বাংলাদেশে এশিয়া কাপ হয়েছিল ২০১৬ সালে। সে বার টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিযোগিতা হয়েছিল। আগামী বছরও ২০ ওভারের ক্রিকেট হবে। তিনটি কেন্দ্রেহতে পারে প্রতিযোগিতার ম্যাচগুলি।
২০২৭ সালের এশিয়া কাপ হতে পারে বাংলাদেশে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বাংলাদেশকেই সম্ভবত বেছে নিতে চলেছে। যদিও এখনও সরকারি ভাবে আয়োজক হিসাবে বাংলাদেশের নাম ঘোষণা করা হয়নি। পুরো বিষয়টিই রয়েছে পরিকল্পনার স্তরে।
একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশই পেতে চলেছে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব। ২০২৭ সালের ১৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত হবে প্রতিযোগিতা। মীরপুর, চট্টগ্রাম এবং সিলেটে হতে পারে ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিষয়ক কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ জানিয়েছেন, এসিসি প্রতিযোগিতার সম্ভাব্য তিনটি কেন্দ্র সম্পর্কে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। বিসিবি যত দ্রুত সম্ভব সেই রিপোর্ট পাঠানোর চেষ্টা করছে।
ইব্রাহিম বলেছেন, ‘‘এসিসি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তিনটি কেন্দ্রের বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। আশা করছি, আগামী কয়েক দিনের মধ্যে আমরা বিষয়টা চূড়ান্ত করে ফেলতে পারব। আমাদের ভাবনায় বগুড়াও রয়েছে। তবে সেখানে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার ব্যাপার আছে। আপাতত আমরা তাই ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের উপরই জোর দিচ্ছি।’’
বাংলাদেশে শেষ এশিয়া কাপ হয়েছিল ২০১৬ সালে। সে বার টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিযোগিতা হয়েছিল। আগামী বছরও সফল ভাবে এশিয়া কাপ আয়োজনে আত্মবিশ্বাসী বিসিবি। ইব্রাহিম বলেছেন, ‘‘আমরা আশাবাদী। বেছে নেওয়া কেন্দ্রগুলোয় অন্তত একটা করে ম্যাচ হবে। কয়েক দিন পর আরও নির্দিষ্ট ভাবে জানাতে পারব। অনেক বছর পর আবার বাংলাদেশে এশিয়া কাপ হবে। আমরা ক্রিকেটপ্রেমীদের একটা সফল এশিয়া কাপ উপহার দিতে চাই।’’




Comments