top of page

উইম্বলডনের সেমিফাইনালে সিনার, শেষ চারে গফ-মুচোভা, বিদায় ওসাকা-পেগুলার

বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে পৌঁছে গেলেন ইয়ানিক সিনার। মহিলাদের কোয়ার্টার ফাইনালে লড়াই হল বাছাই তারকাদের।

প্রত্যাশা মতোই উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছে গেলেন ইয়ানিক সিনার। পুরুষদের শীর্ষ বাছাই জয় পেলেন সরাসরি সেটে। মহিলাদের সিঙ্গলসের শেষ চারে জায়গা করে নিলেন কোকো গফ এবং ক্যারোলিনা মুচোভা। কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন নাওমি ওসাকা এবং জেসিকা পেগুলা।

সহজেই বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে পৌঁছে গেলেন সিনার। ইটালির টেনিস খেলোয়াড় সরাসরি সেটে কোয়ার্টার ফাইনালে জয় পেলেন। জার্মানির অবাছাই খেলোয়াড় জান-লেনার্ড স্ট্রুফ লড়াই করেও পারলেন না। টেনিসের প্রায় সব বিভাগেই সিনারের সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়েছেন স্ট্রুফ। তাঁর প্রথম সার্ভিসের ব্যর্থতাই পার্থক্য গড়ে দিয়েছে। সিনারের পক্ষে ম্যাচের ফল ৭-৫, ৭-৬ (৭-৪), ৬-৩।

মহিলাদের দু’টি কোয়ার্টার ফাইনালেই ছিল বাছাই খেলোয়াড়দের লড়াই। দশম বাছাই মুচোভা হারালেন ১৪তম বাছাই ওসাকা। মুচোভা সরাসরি সেটে জয় পেলেও তাঁকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেন জাপানের খেলোয়াড়। চেকিয়ার মুচোভার পক্ষে ম্যাচের ফল ৭-৬ (৭-৪), ৬-৪।

কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হল আমেরিকার দুই বাছাই খেলোয়াড়েরও। চতুর্থ বাছাই পেগুলা হেরে গেলেন সপ্তম বাছাই গফের কাছে। তবে খেলা যত এগিয়েছে, তত দাপট বেড়েছে গফের। পাল্লা দিতে পারেননি পেগুলা। বেড়েছে তাঁর আনফোর্সড এররের সংখ্যা। গফের পক্ষে ম্যাচের ফল ৪-৬, ৬-৩, ৬-৩।


 
 
 

Comments


ISG

Learn the Techniques and  Be the Leader

All Rights Reserved by ISG © 2025 

  • Facebook
  • Instagram
  • X
  • Youtube
bottom of page