top of page

সরফরাজ়ের ভাইয়ের নজির! রঞ্জির এক টেস্টে শতরান ও ৬ উইকেট নিয়ে শাস্ত্রীর ৩৬ বছরের পুরনো কীর্তি স্পর্শ মুশিরের

2 days ago
1 min read

একই টেস্টে শতরান ও পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন মুশির খান। শেষ বার ১৯৯০-৯১ মরসুমে মুম্বইয়ের হয়ে এই কীর্তি করেছিলেন রবি শাস্ত্রী।

নজির গড়লেন মুশির খান। রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে হরিয়ানার বিরুদ্ধে শতরানের পাশাপাশি ৬ উইকেটও নিলেন তিনি। একই টেস্টে শতরান ও পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি। শেষ বার ১৯৯০-৯১ মরসুমে মুম্বইয়ের হয়ে এই কীর্তি করেছিলেন রবি শাস্ত্রী। ৩৬ বছর পর সেই নজির ছুঁলেন মুম্বইয়ের কোনও ক্রিকেটার।

ভারতের টেস্ট দলে খেলা সরফরাজ় খানের ভাই মুশির হরিয়ানার ইনিংসে বল হাতে ৩১ ওভারে ৮৫ রান দিয়ে ৬ উইকেট নেন। হরিয়ানার টপ ও মিডল অর্ডারের ছয় ব্যাটারের মধ্যে পাঁচ জন মুশিরের বলে আউট হন। তাঁর দাপটে ২৭০ রানে অল আউট হয়ে যায় হরিয়ানা।

পরে মুম্বইয়ের প্রথম ইনিংসে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৮৫ বলে ১০৯ রানের ইনিংস খেলেন মুশির। ১২টি চার ও একটি ছক্কা মারেন। অঙ্গকৃশ রঘুবংশীর সঙ্গে ২০৮ রানের জুটি গড়েন তিনি। রঘুবংশীও শতরান করেন। দুই ব্যাটারের কাঁধে ভর করে প্রথম ইনিংসে ৪৩০ রান করে মুম্বই। প্রথম ইনিংসে ১৬০ রানের লিড পায় মুম্বই।

অবশ্য শাস্ত্রী ও মুশির ছাড়াও মুম্বইয়ের হয়ে একই টেস্টে শতরান ও পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার নজির আরও চার ক্রিকেটারের রয়েছে। তাঁরা হলেন মদন রাইজি, দত্তু ফাড়কর, বিনু মাঁকড় ও পলি উমরিগড়।

গত বারও রঞ্জিতে নজর কেড়েছিলেন মুশির। আট ম্যাচে ৪৪৬ রান ও ১৩ উইকেট নিয়েছিলেন। এ বারও শুরুটা ভাল করেছেন তিনি। মুম্বইয়ের হয়ে নজর কাড়ছেন ২১ বছর বয়সি ক্রিকেটার।

 


 
 
 

Comments


ISG

Learn the Techniques and  Be the Leader

All Rights Reserved by ISG © 2025 

  • Facebook
  • Instagram
  • X
  • Youtube
bottom of page