top of page

রেফারিদের ‘পক্ষপাতিত্ব’ নিয়ে মুখ খুলল ফিফা, আর্জেন্টিনা-মিশর ম্যাচে কি ঠিক সিদ্ধান্ত হয়েছিল? জানালেন কলিনা

বিশ্বকাপে রেফারিদের অনেক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বড় দেশগুলিকে টেনে খেলানোরও অভিযোগ তোলা হচ্ছে। সব বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ফিফার রেফারিং বিভাগের প্রধান পিয়েরলুইগি কলিনা।

এই বিশ্বকাপে রেফারিদের অনেক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারিদের (ভার) ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। বড় দেশগুলিকে টেনে খেলানোরও অভিযোগ তোলা হচ্ছে। সব বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ফিফার রেফারিং বিভাগের প্রধান পিয়েরলুইগি কলিনা। রেফারিদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি।

ফিফার ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে কলিনা বলেছেন, “সিদ্ধান্ত নিয়ে গঠনমূলক আলোচনা হতেই পারে। কিন্তু ভিত্তিহীন অভিযোগের কোনও জায়গা নেই ফুটবলে। বিশ্বকাপের রেফারিদের দায়বদ্ধতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেন না। রেফারিদের উপর কারও প্রভাব রয়েছে এ কথা কেউ বলতে পারবেন না। ফিফা সভাপতি পর্যন্ত না।” কলিনার মতে, এমন অভিযোগের ফলে রেফারি এবং তাঁদের পরিবার হুমকি পাচ্ছেন।

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারি ফ্রাঁসোয়ে লেতেসিয়েরের একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সে প্রসঙ্গে কলিনা বলেছেন, “আমাদের বিশ্বাস, ফাউল ফাউলই। ইচ্ছাকৃত ফাউল কি না তার উপর কিছু নির্ভর করে না। যদি রেফারি সেটা দেখতে না পান, তা হলে ভার অবশ্যই হস্তক্ষেপ করবে।”

কলিনার মতে, আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে মিশরকে ফাউল না দেওয়ার সিদ্ধান্ত একদম ঠিক ছিল। তাঁর মতে, মহম্মদ সালাহ এবং জুলিয়ান আলভারেজ়ের সংঘর্ষ বৈধ ছিল। তিনি বলেছেন, “বিপক্ষের জুতোর উপরে দাঁড়িয়ে পড়া অবশ্যই ফাউল। কিন্তু ডিফেন্ডার যদি আগে বল স্পর্শ করে এবং তার পর বিপক্ষের ফুটবলারের সঙ্গে স্বাভাবিক স্পর্শ হয় তা হলে সেটি ফাউল নয়।”


 
 
 

Comments


ISG

Learn the Techniques and  Be the Leader

All Rights Reserved by ISG © 2025 

  • Facebook
  • Instagram
  • X
  • Youtube
bottom of page