তড়িঘড়ি গম্ভীরদের দলে জোড়া বদল! আগামী দুই সিরিজ়ে দুই ক্রিকেটারের বদলি ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের
- indiasportsgroup
- 2 days ago
- 1 min read

কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের পুরুষদের ক্রিকেট। টানা দুই টি-টোয়েন্টি সিরিজ়ে চুনকাম দলের অন্দরের পরিস্থিতি বদলে দিয়েছে।
একেই ভাল অবস্থায় নেই ভারতের পুরুষদের দল। পর পর দুই টি-টোয়েন্টি সিরিজ়ে চুনকাম হতে হয়েছে। তার মধ্যে জোড়া বদল করতে হয়েছে দলে। সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলবে ভারত। তার পর রয়েছে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়। সেই দুই সিরিজ়ের দলে একটি করে বদল করতে হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, চোট পাওয়া দুই ক্রিকেটার হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তীর পরিবর্ত ঘোষণা করতে হয়েছে। তাঁদের বদলে যথাক্রমে প্রিন্স যাদব ও রবি বিশ্নোইকে দলে নেওয়া হয়েছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে হর্ষিতের বদলে নেওয়া হয়েছে প্রিন্সকে। আইপিএলে ভাল বল করায় ভারতীয় দলে সুযোগ পেয়েছেন প্রিন্স। এখনও পর্যন্ত খুব খারাপ বল করেননি তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতীয় বোলারদের মধ্যে নজর কেড়েছেন। তাই তাঁকে আরও এক বার সুযোগ দেওয়া হয়েছে।
চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় চোট পেয়েছিলেন বরুণ। সেই চোট নিয়েই কোনও রকমে বিশ্বকাপ খেলেছেন। তার পর আইপিএলেও চোট নিয়ে খেলেছেন। ফলে এখন সমস্যা হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের মাঝে আবার চোট পেয়েছেন তিনি। জ়িম্বাবোয়েতে তাঁর বদলে বিশ্নোই খেলবেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ভারতীয় দল—
শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ঈশান কিশন, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিংহ, গুরনুর ব্রার, প্রিন্স যাদব।
জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতীয় দল—
শ্রেয়স আয়ার (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক বর্মা (সহ-অধিনায়ক), ঈশান কিশন, শিবম দুবে, সূর্যাংশ শেড়গে, রিঙ্কু সিংহ, হর্ষ দুবে, প্রিন্স যাদব, যশ ঠাকুর, অশোক শর্মা, মায়াঙ্ক যাদব, প্রভসিমরন সিংহ, রবি বিশ্নোই।




Comments