“টাকাই দেয়নি”, ISL থেকে বাদ পড়তে পারে মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স
- indiasportsgroup
- 2 hours ago
- 1 min read

দীর্ঘ টালবাহানার পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাঁধে চেপে শুরু হয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League)। সংক্ষিপ্ত ভাবে শুরু হলেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবারের সিজনে। এতদিন ISL 2026-27 এর পয়েন্ট টেবিলে প্রথম স্থানে থাকলেও বর্তমানে দ্বিতীয় স্থান ধরে রেখেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবার সেই দলই ইন্ডিয়ান সুপার লিগ থেকে বাদ পড়তে পারে। বাদ পড়তে পারে আরেক জনপ্রিয় দল কেরালা ব্লাস্টার্সও। শোনা যাচ্ছে, কথা মতো ফেডারেশনকে 80 লাখ টাকার এক পয়সাও দেয়নি এই দুই ক্লাব। মূলত সে কারণেই ISL থেকে ছাঁটাই করা হতে পারে এই দুই বড় ক্লাবকে!




Comments