top of page

ইংল্যান্ড সিরিজ়‌ে ভারতের হারের কারণ মাঠের মাপ! দলের চুনকামের পর অদ্ভুত যুক্তি শ্রেয়সের, সুরাহার আশ্বাস মিলল না

ব্রিটেন সফরে গিয়ে এখনও একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি ভারতীয় দল। ইংল্যান্ডের হাতে চুনকাম হওয়ার পর অদ্ভুত যুক্তি দিয়েছেন ভারতের অধিনায়ক শ্রেয়স আয়ার। তাঁর মতে, মাঠের মাপ মানিয়ে নিতে না পারার জন্যই হারতে হয়েছে তাঁদের।

ব্রিটেন সফরে গিয়ে এখনও একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি ভারতীয় দল। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে হেরেছে তারা। ইংল্যান্ডের হাতে চুনকাম হওয়ার পর অদ্ভুত যুক্তি দিয়েছেন ভারতের অধিনায়ক শ্রেয়স আয়ার। তাঁর মতে, ইংল্যান্ডের বিভিন্ন মাঠের মাপ মানিয়ে নিতে না পারার জন্যই হারতে হয়েছে তাঁদের।

শ্রেয়স বলেছেন, “হারের পিছনে কোনও নির্দিষ্ট কারণ উল্লেখ করতে চাই না। তবে একটি মাঠ থেকে আর একটি মাঠে খেলতে যাওয়া, বিভিন্ন মাঠের আলাদা আলাদা আয়তন, পিচ এবং পরিবেশ নিয়ে প্রতি পদে চ্যালেঞ্জের সামনে পড়েছি আমরা। আমাদের উচিত ছিল দ্রুত সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া। তা ছাড়া সব বিভাগেই ওরা আমাদের টেক্কা দিয়েছে। আমার মনে হয় এগুলোই হারের প্রধান কারণ।”

ইংল্যান্ডে পা দেওয়ার পর থেকে ভারতকে প্রতিদিন যাতায়াত করতে হয়েছে। পাঁচটি ম্যাচই খেলতে হয়েছে আলাদা আলাদা মাঠে। শুরুটা হয়েছিল ডারহামে। তার পর ম্যাঞ্চেস্টার, নটিংহ্যাম, ব্রিস্টল এবং সাউদাম্পটনে গিয়েছে তারা। প্রথম বার ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিতে নামা শ্রেয়সের কাছে এই ফলাফল যথেষ্ট ধাক্কা।

শ্রেয়স বলেছেন, “দেখুন, আমরা অনেকেই একসঙ্গে খেলেছি আইপিএলে। নিজেদের শক্তি ও দুর্বলতা জানি। সাফল্যের জন্য ফিল্ডিং একটা বড় ভূমিকা পালন করে। আমরা সেই ব্যাপারে ইংল্যান্ডের কাছে শাসিত হয়েছি। ফিল্ডিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ সেটাই দলের ছন্দ তৈরি করে দেয়। টি-টোয়েন্টিতে ফিটনেসটাই আসল। আপনাকে ক্ষিপ্র থাকতে হবে। পাশাপাশি পরিবেশ পরিস্থিতি ভাল করে বুঝতে হবে। প্রতিটি মাঠের আলাদা আলাদা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। ফিল্ডিংয়ে আমাদের অনেক উন্নতি করতে হবে।”


 
 
 

Comments


ISG

Learn the Techniques and  Be the Leader

All Rights Reserved by ISG © 2025 

  • Facebook
  • Instagram
  • X
  • Youtube
bottom of page